পূর্ব রেল / মালদা বিভাগ*“স্বচ্ছতাই সেবা – ২০২৫”-এর অঙ্গ হিসেবে মালদা বিভাগে বৃক্ষরোপণ কর্মসূচি*
মালদা, ২১শে সেপ্টেম্বর, ২০২৫:
চলমান “স্বচ্ছতাই সেবা – ২০২৫” কর্মসূচির (থিম – “স্বচ্ছোৎসব”) অংশ হিসেবে আজ মালদা বিভাগে “এক পেড মা কে নাম” জাতীয় উদ্যোগের অধীনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়।
মালদা টাউনে রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট (EnHM) বিভাগ। এদিন কর্মসূচির নেতৃত্ব দেন মালদা বিভাগের মাননীয় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী মণীশ কুমার গুপ্তা। উপস্থিত ছিলেন বিভাগীয় বিভিন্ন ব্রাঞ্চ অফিসার, ইস্টার্ন রেলওয়ে মহিলা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, রেলকর্মী ও তাঁদের পরিবারবর্গ। ডিআরএম/মালদা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
একইসাথে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়, যার মধ্যে রয়েছে জামালপুর স্টেশন, জামালপুর ক্রু লবি ও রেলওয়ে কনজিউমার ডিপো (RCD), জামালপুর ডিজেল শেড, ভাগলপুর ক্রু লবি এবং সাহিবগঞ্জ ঝরনা কলোনি পার্ক। এই কর্মসূচিতে রেলকর্মী, তাঁদের পরিবার এবং স্থানীয় সংস্থাগুলি উৎসাহের সঙ্গে অংশ নেন।
এই উদ্যোগ মালদা বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।