বাংলা ভাষায় কথা বলার অপরাধে মুম্বাইয়ে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে অত্যাচার করে পুলিশ।
ফলস্বরূপ গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারালেন হাওড়ার গোলাম মন্ডল।
এটা শুধু ভাষার প্রতি ঘৃণা নয়, গোটা বাংলা ও বাংলাভাষীদের অপমান।
বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের অধীন পুলিশ প্রশাসনের এই অমানবিক নির্যাতনের আমরা তীব্র নিন্দা জানাই।
আজ প্রশ্ন উঠছে—এই ভারতেই কি বাংলায় কথা বলাও অপরাধ?