পূর্ব রেলওয়ে / মালদা বিভাগ *স্বচ্ছতা অভিযান ২০২৫ উপলক্ষে মালদা বিভাগে নিবিড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান*
মালদা, ২৫শে আগস্ট ২০২৫
সারাদেশে পালিত স্বচ্ছতা অভিযান ২০২৫ এর অঙ্গ হিসেবে, মালদা বিভাগের মাননীয় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শ্রী মণীশ কুমার গুপ্ত-র দিকনির্দেশনায় যাত্রীদের আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হচ্ছে।
আজ মালদা টাউন স্টেশনে পরিবেশ ও গৃহরক্ষণ ব্যবস্থাপনা (EnHM) বিভাগ-এর উদ্যোগে এবং শ্রী প্রদীপ দাস, সিনিয়র ডিএমই (ENHM)-এর তত্ত্বাবধানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই কর্মসূচি ক্লিন ট্রেন স্টেশন (CTS) প্রকল্প এর অধীনে আয়োজিত হয়, যেখানে ট্রেন ও কোচে বিশেষভাবে স্যানিটেশন ও যাত্রীসুবিধার উপর জোর দেওয়া হয়।
CTS প্রকল্পের অধীনে মূল কার্যক্রম:
এন-রুট ক্লিনিং: ১০ মিনিট বা তার বেশি সময় স্টপেজ থাকা ট্রেনে সঙ্গে সঙ্গেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্য সম্পাদন।
যান্ত্রিক পরিষ্কার: আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কার্যকর ও সুচারু পরিষ্কার।
বিশেষ কাজ: টয়লেটের মেঝে শুকানো ও জীবাণুমুক্তকরণ, ওয়াশবেসিন, আয়না ও দরজার ফিটিং পরিষ্কার, ভেস্টিবিউল এলাকা ঝাড়ামোছা, আবর্জনা সংগ্রহ ও নিষ্পত্তি, এবং প্রতিটি কোচে জলের ব্যবস্থা।
টয়লেটের প্রতি গুরুত্ব: যাত্রী সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে টয়লেট পরিষ্কার ও জীবাণুমুক্তকরণের উপর বিশেষ জোর।
এই উদ্যোগ মালদা বিভাগের পক্ষ থেকে শুধু স্বচ্ছতা অভিযান ২০২৫ কে আরও শক্তিশালী করছে তাই নয়, বরং যাত্রীদের জন্য আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব রেলযাত্রা নিশ্চিত করছে।