মালদা জেলা পুলিশ ঘোষণা করেছে যে রাফা ইয়াসমিন হবেন সাইবার সেফটি অ্যাম্বাসেডর।
মালদা, পশ্চিমবঙ্গের এই প্রতিভাবান কিশোরী গায়িকা ছোটবেলা থেকেই তাঁর খুব মিষ্টি ও মধুর কণ্ঠ সবার মন জয় করে নিয়েছেন।
তাঁর সঙ্গীত যাত্রা শুরু হয় ২০১৯ সালে সুপার সিঙ্গার জুনিয়র (বাংলা) দিয়ে। ২০২০ সালে তিনি স্টার প্লাস-এর জনপ্রিয় রিয়েলিটি শো তারে জমিন পর এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ২০২২ সালে সা রে গা মা পা লিটল চ্যাম্পস-এর মঞ্চে তাঁর অসাধারণ পরিবেশনা কিংবদন্তি গায়ক কুমার শানু ও জিৎ গাঙ্গুলিকে মুগ্ধ করে তোলে—এমনকি পুরস্কার হিসেবে তিনি একটি গিটারও পান।
এবার রাফা নতুন ভূমিকায় — মালদা জেলা পুলিশের সাইবার সেফটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তাঁর প্রতিভা, একাগ্রতা ও দায়িত্বশীলতা দিয়ে তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তার মাধ্যমে অনেক মানুষ সাইবার অপরাধ ও সাইবার সেফটির গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবেন।
মালদার সত্যিকারের গর্ব রাফা ইয়াসমিন আজকের প্রজন্মের কাছে স্বপ্ন, আশা ও প্রেরণার প্রতীক।
Malda District Police announce Rafa Yeasmin as the Cyber Safety Ambassador
Rafa Yeasmin, a talented young singer from Malda, West Bengal, has been winning hearts with her melodious voice from a very young age.
Her musical journey began in 2019 with Super Singer Junior (Bangla). In 2020, she gained immense popularity by participating in Star Plus’s reality show Taare Zameen Par. Later, in 2022, her outstanding performances on the stage of Sa Re Ga Ma Pa Little Champs left legends like Kumar Sanu and Jeet Gannguli spellbound — and she was even awarded a guitar for her talent.
Now, Rafa takes on a new role as the Cyber Safety Ambassador of Malda District Police, inspiring the youth with her talent, dedication, and sense of responsibility. Through her presence and reach specially on social media, many people will become more aware of cyber-related crimes and the importance of cyber safety.
A true pride of Malda, Rafa Yeasmin shines as a symbol of dreams, hope, and inspiration for the new generation.
#MaldaPolice #CyberCrime #Dial1930 #CyberHelpDesk #Cybercrime #RafaYeasmin #Cybercrime.gov.in