আমার সংসদীয় ক্ষেত্র মালদা দক্ষিণের অন্তর্গত কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা আমির শেখকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে।ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফের ডিজির সঙ্গে আমির শেখকে স্বদেশে ফিরিয়ে আনার জন্য সাক্ষাৎ করেছি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি শ্রী গোবিন্দ মোহন মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ ও পত্র মারফত তাকে ফিরিয়ে আনার আবেদন করেছি। আমাকে কথা দিয়েছেন ফিরিয়ে আনবেন এবং ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনার যাবতীয় প্রক্রিয়া শুরু করেছেন।