পূর্ব রেল / মালদা মন্ডল *মালদা মন্ডলের ৪৭তম ডিভিশন রেল ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির বৈঠক অনুষ্ঠিত*
মালদা, ৩১ জুলাই, ২০২৫:
পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে ৪৭তম ডিভিশন রেল ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির (DRUCC) বৈঠক আজ ৩১ জুলাই ২০২৫ তারিখে মালদার মন্দার কনফারেন্স হল অনুষ্ঠিত হয়
বৈঠকে সভাপতিত্ব করেন *মালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী মানিশ কুমার গুপ্তা*। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ADRM) শ্রী শিও কুমার প্রসাদ, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, মিস অঞ্জন, DRUCC-র সচিব ও অন্যান্য শাখার আধিকারিকরা।
বৈঠকের শুরুতেই DRM মালদা সকল সদস্যকে স্বাগত জানান এবং একটি উপস্থাপনার মাধ্যমে মন্ডলের বিভিন্ন উন্নয়নমূলক ও যাত্রী-সেবামূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানান। তিনি উল্লেখ করেন—স্টেশন পুনঃউন্নয়ন প্রকল্প,‘অমৃত ভারত স্টেশন স্কিম’ এর অগ্রগতি, বিভিন্ন স্টেশনে লিফট ও এস্কেলেটর বসানো, আধুনিক ট্রেন ও কোচ নির্দেশক বোর্ড স্থাপন, নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ ও পুরনো FOB সম্প্রসারণ, প্ল্যাটফর্মের গঠন ও পৃষ্ঠ উন্নয়ন,পুরনো কোচের পরিবর্তে আধুনিক LHB কোচ প্রবর্তন ইত্যাদি কাজ দ্রুত গতিতে চলছে।
এছাড়াও এই বৈঠকে যাত্রী স্বাচ্ছন্দ্য, পরিকাঠামো উন্নয়ন, নতুন ট্রেন পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ নানা বিষয়ে আলোচনা হয়।
সদস্যদের পক্ষ থেকে ট্রেনের নতুন স্টপেজ, স্টেশনের উন্নয়ন এবং নতুন ট্রেন চালুর প্রস্তাব রাখা হয়।
DRM/Malda জানান, সমস্ত প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি নিয়মিত এই ধরনের পরামর্শমূলক বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং যাত্রীদের সমস্যা দ্রুত সমাধানে ডিভিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালদা ডিভিশনের যাত্রীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।